Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনসরকার

দলীয় প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, আগামী ৯ মার্চ একই দিনে ২৩৩টি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে জেলা পরিষদের ভোটের ক্ষেত্রে সময়সূচি কিছুটা ভিন্ন থাকবে। অন্যদিকে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ভোট হবে ব্যালটে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আগামী ৯ মার্চ সাধারণ ও উপ-নির্বাচন মিলিয়ে ২২৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন একটি, সিটি করপোরেশনের শূন্যপদে চারটি, পৌরসভার সাধারণ পদে তিনটি, পৌরসভার শূন্যপদে উপ-নির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি এবং ১৯০টি বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচন, জেলা পরিষদের শূন্যপদে নির্বাচন ৭টি- সবমিলিয়ে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে গেজেট প্রকাশের পর ২০১৯ সালের ৫ মে ময়মনসিংহে প্রথম নির্বাচন হয়। নিয়ম অনুযায়ী এই সিটি ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত বছরের ২০ ডিসেম্বর। চলতি বছর ১৯ জুনের মধ্যে যা শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

অন্যদিকে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তবে গত ১৩ ডিসেম্বর তার মৃত্যু হয়। ফলে মেয়র পদে উপনির্বাচন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

ইসি সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী এই ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।

৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে জানিয়ে ইসি সচিব বলেন, জেলা পরিষদের নির্বাচনটা একটু ভিন্ন হবে। যারা স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি তারাই ভোট দেবেন। সেক্ষেত্রে সময়সূচি ভিন্ন হবে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচনের ক্ষেত্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি নির্বাচনগুলোতে স্বচ্ছ ব্যালট বক্সে এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ৭ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে সহায়তা করবেন। কুমিল্লার মেয়র পদে উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকবেন কুমিল্লার আঞ্চলিক জেলা নির্বাচন কর্মকর্তা।

পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ও বরগুনার আমতলী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এছাড়া পাঁচটি পৌরসভার শূন্যপদে উপ-নির্বাচন হবে। সবমিলিয়ে ২৩৩টি নির্বাচনে ভোটগ্রহণ হবে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button