Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতিসরকার

প্রকল্প বাস্তবায়নে যাতে লাভজনক ফল আসে, লক্ষ্য রাখুন : প্রধানমন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে যাতে লাভজনক ফল আসে,সেদিকে  লক্ষ্য রাখার কথা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার  রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের বৈঠকে তিনি এসব কথা বলেন। 

কমিশনের বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভাইস চেয়ারপারসন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং গভর্নর আব্দুর রউফ তালুকদার  এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে বিশেষ নজর দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থার করা  এবং জাতীয় নির্বাচনের জন্যে যে সময় ব্যয় হয়েছে তা মেটাতে বেশি কাজ করার কথা বলেন।

আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল সিস্টেম আরও কার্যকরভাবে চালু করতে হবে। বৈদেশিক ঋণ বা অনুদান  দ্রুত ছাড় পাওয়া যায় সেদিকে নজর দেয়া ও  বিদেশি বিনিয়োগের দিকে অধিকতর নজর রাখতে হবে। দেশের ভেতরে সাপ্লাই চেইন ঠিক রাখা, জমি আবাদি করা ও উৎপাদন বাড়াতে গবেষণা বাড়াতে হবে। অর্থ্যাৎ পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আত্মমর্যাদা নিয়ে চলতে হবে।

প্রকল্প পরিচালক প্যানেল করে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া যায় এ বিষয়ে একটি গাইড লাইন করা যায়। এর নাম বিশেষজ্ঞ প্যানেল’ হতে পারে বলেও জানান তিনি।

এছাড়া, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে খুব বেশি আউট সোর্সিংয়ের ওপর নির্ভর করা যাবে না। পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ডিজিটাল ডিভাইস ইত্যাদিতে নজর দিতে হবে। পানি ও নৌ-পরিবহন খাতে নজর দিতে হবে।

উল্লেখ্য ২০১৫ সালের ২১ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button