মিল্ক ভিটার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরেই কৃষকের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ।
বুধবার তেজগাঁও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম ও মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এ সময় উপস্থিত ছিলেন।
ভোক্তা শ্রেণির মধ্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধ সরবরাহের নিমিত্তে দুগ্ধশিল্প গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন জাতির পিতা। যার ফলেদেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং দুগ্ধ সংকট নিরসনে একটি বিপ্লব ঘটে। দেশের প্রায় ১৮ কোটি মানুষের দেশে দুগ্ধজাত পণ্যের বিশাল চাহিদার প্রেক্ষিতে মিল্কভিটাকে একটি কার্যকর ও মর্যাদাবান প্রতিষ্ঠানে পরিনত করতে হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মিল্ক ভিটার পণ্যের গুনগতমান সম্পূর্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী হতে হবে কারণ জনগণের পুস্টি নিশ্চিত করনে কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। এ সময় মিল্ক ভিটা পণ্যের চাহিদা ও মান বজায় রেখে সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
এন আর/ বাংলা টিভি



