Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

গুরুত্ব আছে বলেই প্রধানমন্ত্রী নিজে শ্রমমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক আগামী মার্চে হবে। আমাদের যে অগ্রগতি এবং শ্রম আইন নিয়ে যেসব কাজ করছি, সেটার একটা ব্রিফিংয়ের জন্যই আজকের বৈঠকটি ছিল। আর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছেন। প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়কে কতটা গুরুত্ব সহকারে দেখেন, সেটারই প্রতিফলন এটা।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শ্রমিক ও নিয়োগদাতারা আলাপ-আলোচনা করে কারখানাগুলোর কর্মপরিবেশ নিয়ে যে সিদ্ধান্ত দেবেন, সেটা গ্রহণ করাই সমীচীন হবে বলেও মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান, তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি সর্বোচ্চ নীতিনির্ধারক। যে কারণে এ বিষয়ে তাকে আগে ব্রিফ করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে ব্রিফ করব, তারপর আমি আপনাদের (সাংবাদিক) বলতে পারব। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে আপনাদের (সাংবাদিক) কোনো তথ্য দিতে পারব না।

সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে কি না এবং পাস হবে কি না— জানতে চাইলে আনিসুল হক বলেন, অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।

‘থ্রেশহোল্ড’ নিয়ে কোনো কথা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা আলাপ-আলোচনা করেছি। আমাদের সিদ্ধান্ত অনুসারে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আমরা একটা পরিবর্তন এনেছি, শিগগিরই প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করব। দেশের শ্রমিক ও নিয়োগদাতারা আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন, আমার দেশের পরিবেশের জন্য সেটিই গ্রহণ করা সমীচীন হবে।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button