নির্বাচন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট ৯ই মার্চ

আগামী ৯ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্টিত হবে। একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদেও উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় তিন বলেন দুই সিটি কর্পোরেশনে ভোট হবে ইভিএমে।
এসময় তিনি বলেন ঈদের আগে উপজেলা নির্বাচন হবার সম্ভাবনা নেই। ৪ থেকে ৫ ধাপে হবে এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এন আর / বাংলা টিভি



