Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সজীব আহমেদ ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। এর আগেও একাধিক মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেছিলেন।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button