বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি
আন্দোলনের নামে তামাশা করছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের নামে রাজনীতিকে হাসি তামাশার বিষয় বানাচ্ছে বলে জানিয়েছেন ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করলে আপত্তি নেই। তবে সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
৭ই জানুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কারও স্বীকৃতির জন্য সরকার বসে আছে, এমন মনে করার কারণ বিএনপির নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।



