Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতিসরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।  বাংলাদেশের জনগণের কল্যাণে তাঁর সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

শুক্রবার শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্র্নিবাচিত হওয়ায় অভিনন্দন। জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টা। এছাড়া বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন।

গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অংশগ্রহণ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের জরুরি প্রয়োজনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button