Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

যুক্তরাষ্ট্রের বক্তব্যে অস্বস্তিতে নেই সরকার: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরণের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে । আপাতত সহিংসতা না করা বিএনপি জোটের কৌশল হতে পারে। তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে বড় ধরণের সহিংসতা করতে। তারা শক্তি সঞ্চয় করছে।

ওবায়দুল কাদের আরও বলেন,  জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০শে জানুয়ারি হতে যাচ্ছে।  বিএনপি যদি অংশগ্রহণ করতো, নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তাদের অনুপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের উপর ভোট প্রদান দেখা যায় না।

মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রকৃতিক যে সংকট, তার ইতি কোথায় আমরা জানি না। আমাদের সকলেরই ধৈর্য্য ধারণ করা উচিত। দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত বলেও জানান ওবায়দুল কাদের।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button