Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিএনপিরাজনীতি

জামাতের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির কর্মীরা ক্ষুব্ধ

দলীয় হাইকমান্ডের নির্দেশ থাকলেও দিনাজপুর ১ ও ৬ আসনে বিএনপির কোন নেতা-কর্মী নির্বাচনী প্রচারণায় মাঠে নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  দলীয় প্রার্থীকে মনোনয়ন না দিয়ে ধানের শীষ প্রতীকে জামায়াতকে প্রার্থী করায় চরম অসন্তোষ ও ক্ষুব্ধ ওই দুটি আসনের বিএনপির নেতা-কর্মীরা।

দিনাজপুর-১ ও ৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তৎপর ছিলেন দলটির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে মাঠ গুছিয়েছেন তারা।

তবে হাইকমান্ডের সিদ্ধান্তে এই দুটি আসনে ধানের শীষ জামায়াতকে তুলে দেয়ায় বিএনপির তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা হতাশ ও ক্ষুদ্ধ।  তাই জামায়াত প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে নেই তারা।

স্থানীয় ছাত্রদল কর্মীরা জানায়, বিগত কয়েক বছর ধরে আমাদের নেতাকর্মীরা হামলা মামলা জর্জরিত। আমরা আশা করেছিলাম এই আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির কোন নেতাকে মনোনয়ন দিবে, কিন্তু জামায়াতকে মনোনয়ন দেয়ায় নেতা-কর্মীরা হতাশ ও কষ্ট পেয়েছে।’

দলীয় মনোনয়ন জামায়াতের হাতে তুলে দেয়ায় অসন্তুষ্ট বিএনপির নেতাকর্মীরা। বীরগঞ্জ উপজেলা পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার বলেন, ‘ধানের শীষের মালিক হলো খালেদা জিয়া। কিন্তু জামায়াতের পোস্টারে খালেদা জিয়ার ছবি নেই, যেটা খুবই দুঃখজনক। আমাদের এখানকার বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা দলের এই সিদ্ধান্তে হতাশ।’

জেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে এই আসনে আমাদের ভালো প্রার্থী থাকা সত্ত্বেও জামায়াতকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই নেতাকর্মীরা চরম অসন্তোষ ও ক্ষুব্ধ।’

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button