Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

টিআইবি সরকার বিরোধী ও বিএনপির দালাল: ওবায়দুল কাদের

টিআইবি সরকার বিরোধী ও বিএনপির দালাল বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে ভাষায় কথা বলে টিআইবিও একই ভাষায় কথা বলে। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী।

তিনি আরও বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না।

টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই কথা বললেও বাস্তবতা দেশবাসী দেখেছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button