Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউডদেশবাংলা

মহানায়িকা সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী পালিত পাবনায়

বাড়িটিতে দ্রুত স্মৃতি সংগ্রহশালা করার দাবি

আজ মহানায়িকা সুচিত্রা সেনের দশম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা নিবেদন এবং আলোচনাসভার মধ্য দিয়ে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের দশম  মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সকালে শহরের হেমসাগর লেনে মহানায়িকার স্মৃতি বিজড়িত পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি কর্মীরা।

পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহ-সভাপতি ফরিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারসহ অন্যান্যরা।

এসময় সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করে দ্রুত তার স্মরণে স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানান বক্তারা। তারা বলেন, দখলদারদের কাছ থেকে বাড়িটি উদ্ধার হয়েছে ২০১৪ সালে। কিন্তু আজ অবধি বাড়িটি ঘিরে স্মৃতি সংগ্রহশালা বা আর্কাইভ করার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বাড়িটি ঘিরে সরকারিভাবে উন্নয়ন প্রকল্প থাকলেও তার অগ্রগতি নেই। অতি দ্রুত সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করে তার স্মরণে স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানান বক্তারা। তা না হলে নতুন করে আন্দোলনের হুশিয়ারি করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button