Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না: ওবায়দুল কাদের

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। দলটি সশস্ত্র হয়ে উঠতে পারে তবে যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না বলেও জানান ।

ডক্টর ইউনুসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়েই তিনি দন্ডিত হয়েছেন। আওয়ামী লীগের কোন দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন।

জাপার কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টির ২/১ জন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন। দলগতভাবে নির্বাচন থেকে  তারা সরে যাবে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি বলেও জানান ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button