Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিনির্বাচনবাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাহার ও শম্ভুকে অর্থদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা -১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও ৫০ হাজার টাকা জরিমানা করেছে  নির্বাচন কমিশন (ইসি)।  বুধবার শুনানি শেষে তাদের এই অর্থদণ্ড করা হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী তিন দিনের মধ্যে ট্রেজারি চালানোর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে জরিমানার অর্থ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটানিং কর্মকর্তা বিষয়টি পরে ইসিকে জানাবে বলেও জানান তিনি।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহার ও শম্ভুকে তলব করেছিল ইসি। গত ২৫ ডিসেম্বর রাতে ইসির আইন শাখা। উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলব করার পৃথক চিঠি পাঠিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button