Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

ফাইনালে ওঠতে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালে ওঠতে ভরতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

শুক্রবার আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুর মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌল্লা বর্ষণ ও মারুফ মৃধা।

ভারত একাদশ: আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, প্রিয়ানসু মলিয়া, উদয় শাহারান (অধিনায়ক), মুশের খান, শচিন দাস, অ্যারাভেলি অ্যাভানিস (উইকেটরক্ষক), মুরুগান আবিশেক, সৌমি পান্ডে, রাজ লিমবানি ও নামান তিওয়ারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button