Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

নাশকতাকারীদের পুলিশের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচনের দিনেও অবরোধ-হরতাল কর্মসূচির চ্যালেঞ্জ মোকাবেলাসহ যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি চালাই। যেকোনো ধরনের নাশকতামূলক কাজ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে দেশবাসীকে নির্বাচন উপহার দিতে দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা আমাদের পরিকল্পনাও গ্রহণ করেছি। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সব ধরনের পরিকল্পনাই নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেসব কাজ করা দরকার সেসব দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খ পালন করছি। আমরা আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ তা করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা পেয়েছি। সন্ত্রসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই অভিযান করে থাকি। এখনো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা তা করছি। প্রতিনিয়ত তাদের গ্রেফতার করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button