Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশরাজধানী

৮ রানের লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

বৃষ্টি থামায় ঢাকা টেস্ট ক্রিকেটের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ রানের লিড নিয়ে অল আউট হয়েছে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৭.১ ওভারে ১৮০ রান তুলতে পেরেছে।

ব্যাট হাতে গ্লেন ফিলিপস আউট হওয়ার আগে ৭২ বলে ৮৭ রান করেছেন। নয়টি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
এছাড়া ড্যারেল মিশেল ১৮ ও কাইল জেমিনসন ২০ রান করেছেন।

এরআগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় । ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। তৃতীয় দিনও ভেজা মাঠের কারণে প্রায় এক সেশন খেলা সম্ভব হয়নি।

বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button