Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

জামায়াতের সহায়তায় সারাদেশে নাশকতার পরিকল্পনা বিএনপির: ওবায়দুল কাদের

বিএনপি  সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে  জামায়াতকে সাথে নিয়ে নাশকতা করে আন্দোলনকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর  ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। জনসম্পৃক্ততার  অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়।

বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সুত্রে যেভাবে  জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে জামায়াতই বিএনপিতে মুল নেতৃত্ব দিবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম। ১৪ দলীয় জোটের শরীক জাতীয় পার্টির সঙ্গে আসন বন্টন নিয়ে তিনি বলেন, আগে বৈঠক হোক, তাদের বক্তব্য শুনে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button