বাংলাদেশজাতীয় নির্বাচনরাজনীতি
নির্বাচনে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে: ইসি আলমগীর

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন।
নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি। বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পড়বে না । নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না বলে জানান ইসি।
নির্বাচনকে অবাধ করতে প্রশাসনে রদবদল করা হচ্ছে। বদলি কার্যক্রম শুরু হয়েছে। কোন প্রার্থী হয়রানির অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



