
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কিছুটা শীত অনুভুত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়া হবার আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আকাশ কিছুটা মেঘলা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত ও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানানো হয়েছে।



