Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাআন্তর্জাতিকফুটবল

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আয়োজকরা। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।

আগামী বছরের ২০ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই মেসির শহর ফ্লোরিডার গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো।

কনমেবল জানিয়েছে, টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এবং নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনাল।

বাকি ভেন্যুগুলো- টেক্সাস অস্টিনের কিউ-২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম এবং সান্টা ক্লারার লেভিস স্টেডিয়াম, ফ্লোরিডা অরল্যান্ডোর এক্সপ্লোরিয়া ও ক্যানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক।

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে ৭ই ডিসেম্বর বৃহস্পতিবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button