গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাকী ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
যাচাই বাছাইকালে প্রধানমন্ত্রীর নির্বাচণী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রধান এজেন্ট সাবেক সিনিয়র সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, মেয়র মতিয়ার রহমান হাজরাসহ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



