Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

অভিবাসন নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।

তিনি বলেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমি রাজার সঙ্গে দেখা করবো। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। জাতিসংঘ প্রস্তাবিত অভিবাসন ইস্যুতে দেশটিতে এখন চরম রাজনৈতিক সংকট চলছে।

জাতিসংঘের বিতর্কিত অভিবাসন ইস্যুতে সমর্থন দেয়া নিয়ে ক্ষমতাসীন জোটে ভাঙ্গন শুরু হয় গত মাসেই। পরে কোয়ালিশন বাজেট প্রস্তাবের কিছু কিছু বিষয়ে একমত হতে না পারায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা হয়।

এমন সংকটের মধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতিসহ সরকারে দুর্বলতার অভিযোগে পদত্যাগের জন্য ফ্রান্সের মতো ইয়েলোভেস্ট আন্দোলনও হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button