Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশরাজনীতি

লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলায় গ্রেফতার ৪

আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার ঘটনায় চার হামলাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইছাপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে মো. সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আবদুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী মো. ইমান আলী প্রামাণিকের ছেলে আবদুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন চালকের ছেলে মো. জয়নাল আবেদীন।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিলের পর প্রাথমিক তদন্ত শেষে ওই চারজনকে আটক করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনী প্রচারের সময় লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন থেকেই লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে অনশন পালন করছেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button