Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

বিএনপির জন্ম অবৈধভাবে, আর টিকে আছে মিথ্যা দিয়ে: প্রধানমন্ত্রী

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ওদের জন্ম হয়েছে অবৈধভাবে, আর টিকে আছে মিথ্যা দিয়ে। বিএনপি নেতারা মাইক লাগিয়ে মিথ্যাচার করে, তাদের মিথ্যা কথায় কেউ কান দিবেন না।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের বিষয়ে আজ শুক্রবার (০৬ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা নির্বাচন বয়কট,ভোট চুরি,অবৈধ ক্ষমতা দখল করেছে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা শোনা দূর্ভাগ্যজনক।আমাকে নিরেপক্ষ নির্বাচন শেখাতে হবে না।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের দ্রুত উন্নতি দেখে তা থামাতেই নির্বাচনের বিষয়ে এতো মতামাতি কি-না সে বিষয় সন্দেহ থেকেই যায়। একটা দেশ এত দ্রুত উন্নতি করেছে, সেটাই মাথাব্যথা হয়ে গেল কি-না। সেটাকে এখন কীভাবে নষ্ট করা যায়, এই সন্দেহটা আমার আছে। সন্দেহ হয় রে, সন্দেহ হয় রে…।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বিষয়ে দলটির সভাপতি বলেন, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি, আর যারা সংসদ সদস্য তারা জনগণের জন্য কতটা কাজ করেছে— আমরা এগুলো গুরুত্ব দেই। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর বিষয়ে বিবেচনা করা হবে।

বিএনপি যা বলে তার সবই মিথ্যা অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা যা বলে তার সবই মিথ্যা। মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না।

জি-২০ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন, বিএনপির এমন অভিযোগের ‍ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এই অভিযোগের কোনও উত্তর দিতে চাই না। আমি শুধু দেশবাসীকে বলতে চাই, বিএনপির নেতারা একটি মাইক হাতে কীভাবে মিথ্যা কথা বলে সেটা সবাই জেনে নেন। মিথ্যা বলাটা তাদের অভ্যাস আর সব কিছুকে খাটো করে দেখার চেষ্টা, এই বিষয়ে যেন দেশবাসী সচেতন থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button