Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedবাংলাদেশ

বাংলাদেশী মহিবুল ইজদানী খান ডাবলু সুইডিশ আপিল কোর্টে বিচারপতি নির্বাচিত

বাংলাদেশী বংশোদ্ভূত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলু সুইডিশ আপিল কোর্টে বিচারপতি নির্বাচিত হয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইজদানী খান ডাবলু আগামী ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত স্টকহল্ম আপিল কোর্টে পুনরায় বিচারপতি নির্বাচিত হয়েছেনl তিনি ২০১০ সাল থেকে একই আদালতে এই দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্টকহল্ম আপিল কোর্ট নির্বাচিত বিচারপতি সমিতির ভাইস প্রেসিডেন্টl

মহিবুল ইজদানী ডাবলু প্রায় ৩৩ বছর থেকে সুইডেনের মূলধারার রাজনীতির সাথে সক্রিয়l তিনি সুইডিশ লেফট পার্টি সেন্ট্রাল কমিটির ১১ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ডে একটানা ছয় বছর নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেনl ডাবলু সুইডিশ লেফট পার্টির মনোনয়ন নিয়ে গত পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনl তিনি প্রথম বাংলাদেশী যিনি স্টকহল্ম সিটি কাউন্সিল ও গ্রেটার স্টকহল্ম এসেম্বলির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেনl এছাড়া একটানা দশ বছর লেফট পার্টি স্টকহল্ম হেসেল্বি ভেলেংবি ব্রাঞ্চের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেনl

মহিবুল ইজদানী খানের বাবা মরহুম আলী মেহদি খান জাতির পিতা বঙ্গবন্ধুর নিরাপত্তা অফিসার হিসেবে ১৪ আগস্ট, ১৯৭৫ পর্যন্ত দায়িত্ব পালন করেনl তার ছোট ভাই কবিরুল ইজদানী খান বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

সংশ্লিষ্ট খবর

Back to top button