Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৮২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে।এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮২৩ জন ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮২৩ জনের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা এক হাজার ৫ জন এবং সারাদেশের এক হাজার ৮১৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬ জনে।চলতি বছরে আজ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এবং এ বছরে এক লাখ ২৩ হাজার ৪১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button