Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকার

আন্দোলনরতদের হটালেন পুলিশ, সারাদেশে রেল চলাচল স্বাভাবিক

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত অস্থায়ী শ্রমিকদের রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর থেকে কমলাপুরের সঙ্গে সারাদেশে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করনের দাবিতে রেল শ্রমিকরা সকাল দশটার দিকে রেলপথ অবরোধ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রেলওয়ে পুলিশ তাদের সোয়া ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে তারা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেল চলাচল স্বাভাবিক থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে ।

ঢাকা রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, তাদের সঙ্গে কয়েক দফা আলোচনার পরেও তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। তারা রেলের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করলে সেটি আরো ফলপ্রসূ হবে।

রেলশ্রমিকেরা জানিয়েছিলেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে চলমান আন্দোলন। বারবার রেলওয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাননি তারা। এ নিয়ে সব শ্রমিক উদ্বিগ্ন।এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button