
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২ জন।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৮২ জন ঢাকা ও ১ হাজার ৩৭০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে দেশে সর্বমোট ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯০৩ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১৮ জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।



