Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীরাজনীতি

উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম উড়াল মহাসড়ক তথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ভোধন করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড

এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-তেজগাঁও অংশের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। পরে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে অংশ নেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়ালসড়কের প্রথম যাত্রী হিসেবে টোল দেন। প্রধানমন্ত্রী কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা হারে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠেন। পরে তিনি গাড়িতে করে উড়ালসড়ক হয়ে আগারগাঁওয়ের সমাবেশের উদ্দেশে রওনা হন।

আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সাধারণ যানবাহন উড়ালসড়কে চলাচল করতে পারবে। আর তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত বাকি অংশ আগামী বছরের জুনে চালু করার লক্ষ্য ঠিক করেছে সরকার।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের দৈর্ঘ্য সাড়ে ১১ কিলোমিটার। এ অংশের ১৫টি র্যানম্পের ১৩টি খুলছে, যার দৈর্ঘ্য ১১ কিলোমিটার।

সংশ্লিষ্ট খবর

Back to top button