Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩২৭ জন।

আজ রোববার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪০৭ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৪০ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০৪ জন। আর ঢাকার বাইরে মারা গেছে ১৪৪ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন মৃতের মধ্যে ৮ জনই ঢাকার। আর বাকি ৩ জন ঢাকার বাইরের। দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও।

বর্তমানে দেশে সর্বমোট ৮ হাজার ২৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৩৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ১৪ হাজার ৫১১ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার ৯২ শতাংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button