Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৪ জন ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৩ জন ঢাকার বাইরের। আর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৭০৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৮৯১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৫৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন রোগী ভর্তি রয়েছেন।
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ এক হাজার ৭৬২ জন।

চলতি বছরে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার ২২৪ জন ছাড়াল। অপরদিকে মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৪ জনে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button