Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৯০৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন ।

রোববার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৯০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৪২ জন এবং সারা ঢাকার বাইরে ১ হাজার ৮৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৯৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ১২৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ৮৬৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ৭ জন  এবং ৪ জন ঢাকার বাইরের।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার ৩০৭ জন এবং ঢাকার বাইরের ৯১ জন মারা যান।

চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২ হাজার ৭৪৬ জন ও ঢাকার বাইরে ৪২ হাজার ৬৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ২৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭ হাজার ১৭৬ জন ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button