Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

এশিয়া কাপের জন্য টাইগারদের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা

শনিবার (১২ আগস্ট) সকালে মিরপুরে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এবার এশিয়া কাপে খেলছেন,সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

এশিয়া কাপে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের তবে আছেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। বাংলাদেশের স্কোয়াডে এবারই প্রথম সুযোগ পেলেন তার।এবার দলে সবচেয়ে বড় চমক তানজিদই। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে তিন ফিফটিসহ ১৭৯ রান করেন তিনি।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর বাদ পড়েন দল থেকে। খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যদিও এশিয়া কাপের আগে বেশ ভালো মতোই আলোচনায় ছিলেন তিনি।

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। এমনকি ছেড়ে দিয়েছেন অধিনায়কত্বও। গতকাল অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে বিসিবি। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে তামিম ছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

সংশ্লিষ্ট খবর

Back to top button