Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনাবাংলাদেশশিক্ষা

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগকবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার সুযোগ নেই।

আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান মন্ত্রী বলেন,কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করায় তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই সময়মতো নেওয়া জরুরি। তা ছাড়াও কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই পরীক্ষা গত বছরের চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় সে চেষ্টা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button