Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনপ্রধানমন্ত্রীবাংলাদেশ

নির্বাচনে থাকবে যুক্তরাষ্ট্রের ৩২ জন পর্যবেক্ষক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র।আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এ কথা জানান। ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাঁর দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে। তিনি জানান, মার্কিন দূতাবাসের ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।

সৌজন্য সাক্ষাতে মিলারের সঙ্গে আগামী সাধারণ নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন মিলার।

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেও একই কথা বলেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাটিভি/এমআরকে

 

সংশ্লিষ্ট খবর

Back to top button