Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রনির্বাচনরাজনীতি

নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসা উচিত।

আজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সিইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া রাজনৈতিক সঙ্কটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে,রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিরসনের চেষ্টা করা উচিত।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন,‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়,তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।’

সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে পিটার হাস সাংবাদিকদের বলেন,‘আমি সিইসিকে জানিয়েছি,অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি এসেসমেন্ট প্রি ইলেকশন মনিটরিং টিম পাঠাবে।এ বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট,ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।’

অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন,‘যাতে বাংলাদেশের জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন।’ সিইসির সঙ্গে বৈঠকে আরপিও এর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button