Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতি

শেয়ারে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১৭ কোম্পানির

টানা দর পতনে এক সপ্তাহের ব্যবধানে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক লেনদেন ও মূল্যসূচক কমেছে। বাজারের বেশীরভাগ কোম্পানি এবং ফান্ডের দর পতনে সপ্তাহের ব্যবধানে ডিএসই’র গড় লেনদেন ৫১১ কোটি টাকায় নেমেছে। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে (৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর) ডিএসইতে ২ হাজার ৫৫৫ কোটি ২ লাখ ৪৪ হাজার ৩৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৮১ টাকার  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসই’র লেনদেন কমেছে  ১৪.৯৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫১১ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬০০ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে ৮৯ কোটি টাকা বা ১৪.৯৩ শতাংশ।

সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ২০৯টির ও দর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর ২২৪টির দর বেড়েছিল। ওই সময় দর কমেছিল ১০০টির ও দর অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের।

সপ্তাহজুড়ে টানা পতনে গত সপ্তাহে ডিএসই’র সার্বিক মূল্যসূচক কমেছে ৮১.৭৯ পয়েন্ট। সপ্তাহের শুরুতে ডিএসই’র সার্বিক মূল্যসূচক ছিল ৫৩৩২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে তা ৫২৫১ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানির মূল্য সূচক ১৭.৪১ পয়েন্ট কমেছে।

সপ্তাহ শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এসময় কোম্পানিটির ৭২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৮২ টাকা।

টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল জিএমআই সিরিঞ্জ।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-ওয়াটা কেমিক্যাল, এসকে ট্রিমস, ভিএফএস থ্রেড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, খুলনা পাওয়ার, ফার্মা এইড ও সোনালী আঁশ।

বাংলাটিভি/মাসুদসুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button