Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

পর্তুগালের পোর্তোর শহরের পাহাড়ি এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার এ তথ্য জানায় রয়টার্স।

 

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়,হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে,এতে দুইজন চালক,একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। আইএনইএম এর ওই হেলিকপ্টারটি স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায়। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নামিয়ে ব্রাগাঙ্কায় ফিরছিলো হেলিকপ্টারটি। আর বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে,ধ্বংসাবশেষের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অভিযানে অংশ নিয়েছে ২০০ জন উদ্ধারকারীর দল।

বাংলাটিভি/মাসুদ সুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button