Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

পঞ্চম সপ্তাহেও চলছে ফ্রান্সের আন্দোলন

জ্বালানি তেলের মূল্যসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ফ্রান্সের প্যারিসসহ বিভিন্ন শহরে পঞ্চম সপ্তাহেও চলছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করছে অন্তত অর্ধ লাখ মানুষ।

বিবিসি জানায়,শনিবার বিক্ষোভের এ ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা ব্যাপক সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ও কাঁদানি গ্যাস ছুঁড়ে পুলিশ। এসময় অন্তত শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে স্ট্রাসবুর্গে বন্দুক হামলার ঘটনার পর বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানায় ফ্রান্স সরকার। কিন্তু সে আহ্বান অমান্য করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

দ্রুত সুরাহা না হলে বড় দিনের পর এ আন্দোলন আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। একই দিন ইয়েলো ভেস্ট আন্দোলন হয়েছে বেলজিয়ামেও। সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়।

বাংলাটিভি/মাসুদসুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button