Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার (২৮ জুন) প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান। ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদি গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদ উল আজহার এ পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার এই উৎসব দু’দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

সংশ্লিষ্ট খবর

Back to top button