Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

ঐক্যফ্রন্ট বেসামাল আচরণ করছে: ওবায়দুল কাদের

সারাদেশে নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট বেসামাল আচরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  আর ঐক্যফ্রন্ট নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে সংগঠিত হামলার সুযোগ নিয়ে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।  সকালে ঢাকা ও ফেনীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

সকালে ফেনীর দাগনভুঞাঁয় সড়ক প্রশস্তকরন কাজের অগ্রগতি পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে নৌকার গণজোয়ার বইছে, আর ধানের শীষের পড়েছে গণভাটা।

এদিকে,নিজ নির্বাচনী এলাকা ভোলায় গণসংযোগ ও লিফলেট বিতরনকালে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কোন হানাহানি নেই,দেশে এখন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে ।

অন্যদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা মিথ্যাচার চালাচ্ছে। সকল ষড়যন্ত্র পরিহার করে শান্তির পথে ফিরতে বিএনপির প্রতি আহবান জানান আওয়ামী লীগ নেতারা।

বাংলাটিভি/মাসুদসুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button