
নির্বাচনে ভোট গ্রহণের দিন কেন্দ্র থেকে গণমাধ্যমের সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে। তবে কক্ষের ভেতরে থেকে কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন। কেন্দ্রের ভেতর কক্ষ থেকে লাইভ করা যাবে না।
তিনি বলেন, ভোট চলাকালীন ভোটকক্ষে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন। একসঙ্গে অনেকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতে পারবেন না।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা জানিয়ে বের হবার সময় ড. কামালের হোসেনের ওপর হামলা ফৌজদারি অপরাধ। সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিইসি কে এম নূরুল হুদা।
বাংলাটিভি/মাসুদ সুমন



