Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে। প্রতি লিটার খোলা তেলের দাম কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। আর পাম তেলের দাম কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

আজ রোববার (১১ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভা শেষে এ কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আগামী ১৫ দিনের মধ্যে ভোজ্যতেলের দাম আরও এক দফা কমানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা ও রসুন ইত্যাদি। বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত, আজ এসব নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে দেখেছেন, আমদানির অনুমতি দেওয়ার পর পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আজ আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।

তিনি আরও বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে, যা আগে যথাক্রমে ১৯৯ টাকা ও ১৭৭ টাকা ছিল। আর পাম তেল প্রতিলিটার ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button