Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও শান্তিপূর্ণ অবস্থা তৈরি না হলে তেল আবিব থেকে অস্ট্রেলিয়ান দূতাবাস সরানো হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দেবে বলে তিনি জানান।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বিতর্কিত অঞ্চল জেরুজালেম। গত বছরের ৬ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিলে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন। সমালোচনা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র চলতি বছরের মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button