প্রতিবন্ধী ব্যাক্তিদের ফেলোশিপ দিলো ‘নহর ইনেশিয়েটিভস’

প্রতিবন্ধী ব্যাক্তিদের আই টি সেক্টরের দক্ষতা বৃদ্ধি এবং চাকুরীর সুযোগ সৃষ্টির লক্ষে তিন মাস ব্যাপী ডিজিটাল ফেলোশিপ কার্যক্রম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে ভার্চয়াল মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করা হয়।
এ সময়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস, মেজর(অবঃ) জহিরুল ইসলাম, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জাহানারা আলম, আন্তর্জাতিক ফিটনেস ট্রেইনার এবং মোটিভেশনাল স্পিকার আমরিন খান, ইউনিভার্সিটি অব স্কলারস এর সহকারী অধ্যাপক এবং হেড অব ব্র্যান্ড ও কমিউনিকেশন এইচ এম আতিফ ওয়াফিক, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক হেদায়াতুল আজিজ মুন্না, লেখক ও মার্কেটার প্রলয় হাসান, আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটার ও মোটিভেশনাল স্পিকার পাকিস্তানি সাইদ কুজাইন, সরোবর এর চিফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর ভাইস প্রিন্সিপাল ডাঃ রুকসানা আক্তার, ফিদা আল শামস, (প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি, সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস এসএসএলটি), ডাঃ তসিবা রহমান (শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র (ডিএমসি)), কন্টেন্ট ক্রিয়েটর তামু মামুসহ প্রায় ৩৫ জন ফেলো অংশ নেন।
ফারিদ খান, সি ই ও এন্ড ফাউন্ডার নহর ইনেশিয়েটিভস। তিনি বলেন, প্রতিবন্ধীদের এই তিন মাস ব্যাপী ফেলোশিপ এর মধ্যে দিয়ে তাদের আইটি সেক্টর এ দক্ষ করে গড়ে তুলা এবং দেশের জিডিপি তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দেশ- বিদেশে চাকুরীর সুযোগ সৃষ্টি এই প্রজেক্টের মূল উদ্দেশ্যে। আর শাহরিয়ার নাফিস জানান, বিকল্প উপায়ে প্রতিবন্ধীদের এই কর্মসংস্থান সৃষ্টির উদ্যেগ কে স্বাগত জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।



