Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগজাতীয় নির্বাচনরাজনীতি

নৌকার গণজোয়ার, আর ধানের শীষের গণভাটা চলছে: ওবায়দুল কাদের

দেশে এখন নৌকার গণজোয়ার, আর ধানের শীষের গণভাটা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এস সময় তিনি উল্ল্যেখ করেন নৌকার এ জোয়ার দেখে বিএনপি নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় ফেনী থেকে তার নির্বাচনি এলাকায় যাওয়ার পথে দাগনভুঞাঁয় সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল যে দম্ভোক্তি করেছেন তাতেই প্রমাণ করছেন তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুরোনো পাকিস্তানি ‘খামোশ’ শব্দটি ব্যবহার করে তিনি প্রমাণ করলেন তার স্বরূপ ঢাকতে পারেননি। তিনি মুখে নীতি কথা বললেও আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। কাদের আরো বলেন, সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি ও ঐক্যফ্রন্ট বেসামাল হয়ে উঠেছে। আর সে কারণে ড. কামাল বেপরোয়া চালকের চেয়েও বেপরোয়া শব্দ ব্যবহার করেছেন।

সেতুমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলা অবনতির জন্য একমাত্র ঐক্যফ্রন্টই দায়ী। তারা পল্টনে পুলিশের উপর হামলা করে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। তারা নিজেরা নিজেদের সঙ্গে গণ্ডগোল করে নিউজ তৈরি করতে চাইছে। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এসব অভিযোগ অসহায়ের সংলাপ।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button