Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা পাঁচগুণ বেশি জানিয়ে মন্ত্রী বলেন, দেশে এবং আশেপাশের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি গত বছরের তুলনা করি এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ বেশি। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের হাসপাতালের পরিচালকদের সঙ্গে ডিজির (স্বাস্থ্য অধিদপ্তর) বৈঠক হয়েছে, হাসপাতালে যাতে প্রস্তুতি থাকে। আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে ডেঙ্গু সার্ভে, সেটি চলমান আছে। রিপোর্ট দুই সিটি কর্পোরেশনকে দিয়েছি।

 স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে যেহেতু রোগী বাড়ছে সেহেতু এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং আলাদা কর্নার তৈরি করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। বছর খানেকের মধ্যে আমরা আড়াইহাজার ডাক্তার এবং নার্সকে ট্রেনিং দিয়েছি।

তিনি বলেন, জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন। তাদের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদেরকেও যুক্ত করা হয়েছে, যারা জনগণকে সতর্ক করতে পারে, কীভাবে ডেঙ্গু রোগ থেকে বাঁচা যায়, মশার কামড় থেকে বাঁচা যায় এবং ডেঙ্গু হলে পরে তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া, এ বিষয়েও বলা। এ বিষয়ে প্রচার-প্রচারণার জন্য পোস্টার, ব্যানার এবং টিভিতে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button