Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

মাই স্টোরি নিয়ে হাজির জনপ্রিয় আরজে জুবায়ের

টেলিভিশন কিংবা রেডিও বিনোদনের অন্যতম মাধ্যম। নানান সময়ে দর্শকদের জন্য নানান রকমের আয়োজন থাকে। বিশেষ করে কন্ঠের যাদুতে নানান রকমের কথার তালে কিংবা সুরে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় একজন কথাবন্ধু। তারই ধারাবাহিকতায় এবার প্রতিভাবান কিছু মানুষের গল্প তাদের নিজের মুখে শোনাতে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো নিয়ে হাজির এ সময়ের জনপ্রিয় কথাবন্ধু আরজে জুবায়ের।

প্রোগ্রামটি সম্পর্কে কথাবন্ধু জুবায়ের বলেন, ভালোবাসার থাকে নানা রঙ, নানা রূপ। থাকে হাজারো ব্যাখ্যা। ভালোবাসা কি কেবল তরুণ-তরুণীর মাঝেই হয়? নাহ ভালোবাসা বিস্তৃত। নিজের কাজের সাথেও থাকে একটি গভীর সম্পর্ক। এ সম্পর্কেরই নানান দিক জানা যাবে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো তে৷

প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা রেডিও ধ্বনিতে ৯১.২এফএম এ একই সঙ্গে দেখা এবং শোনা যাবে প্রোগ্রামটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button