Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারপ্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৫ মে) বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এই প্রথম দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন।

লন্ডন পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে দুই নেতার দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়। এর আগে, গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই নেতার বৈঠক হয়।

জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি নগরীতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে ৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।

সংশ্লিষ্ট খবর

Back to top button